রিটার্নএবংরিফান্ডপলিসি (Return & Refund Policy)
আমাদের লক্ষ্য হচ্ছে আপনাকে সেরা মানের গ্যাজেট এবং এক্সেসরিজ পৌঁছে দেওয়া। তবে বিশেষ কোনো কারণে যদি পণ্য রিটার্ন বা পরিবর্তনের প্রয়োজন হয়, তবে নিচের শর্তাবলী প্রযোজ্য হবে:
১. রিটার্ন বা পরিবর্তনের সময়সীমা
পণ্য হাতে পাওয়ার পর থেকে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে আপনাকে রিটার্ন বা পরিবর্তনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ৩ দিন পার হয়ে গেলে কোনো প্রকার অভিযোগ গ্রহণযোগ্য হবেনা ।
২. যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে
- যদি ডেলিভারি করা পণ্যটি ত্রুটিপূর্ণ বা ড্যামেজ থাকে।
- যদি অর্ডারের তুলনায় ভুল পণ্য বা ভুল কালার পাঠানো হয়।
- যদি পণ্যের সাথে থাকা এক্সেসরিজ বা পার্টস মিসিং থাকে।
৩. রিটার্নের শর্তাবলী
পণ্যটি রিটার্ন করার সময় অবশ্যই নিচের বিষয়গুলো নিশ্চিত করতে হবে:
- পণ্যটি অব্যবহৃত (Unused) হতে হবে।
- পণ্যের সাথে থাকা অরিজিনাল ইনভয়েস বা রিসিট থাকতে হবে।
- পণ্যটি তার মূল প্যাকেজিং (Box/Tag) সহ অক্ষত অবস্থায় থাকতে হবে।
৪. রিটার্ন প্রক্রিয়া
রিটার্ন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন। আমাদের সাপোর্ট টিম যাচাই করে আপনাকে পণ্যটি আমাদের ঠিকানায় পাঠানোর জন্য বলবে। পণ্যটি আমাদের কাছে পৌঁছানোর পর আমরা সেটি পরীক্ষা করে আপনাকে পরবর্তী আপডেট জানাব।
৫. রিফান্ড (Refund)
পণ্যটি পরীক্ষা করার পর যদি সেটি রিফান্ডের যোগ্য হয়, তবে আমরা আপনার বিকাশ/নগদ-এর মাধ্যমে রিফান্ড করে দেব। রিফান্ড সম্পন্ন হতে সাধারণত ৫–৭ কার্যদিবস সময় লাগতে পারে।
দ্রষ্টব্য: ডেলিভারি চার্জ রিফান্ডযোগ্য নয়।
৬. যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়
- যদি পণ্যটি কাস্টমারের অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হয়।
- পণ্যের বক্সে বা গায়ে কোনো স্ক্র্যাচ বা দাগ পড়লে।
- ব্যক্তিগত পছন্দ পরিবর্তন হলে (যেমন: “এখন আর কিনতে ইচ্ছে করছে না”)।